ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কুয়াকাটা সমুদ্র সৈকতে একের পর এক ভেসে এসেছে মৃত ডলফিন

কুয়াকাটা দ্বিতীয় ঝাউবাগান সমুদ্র সৈকত এলাকায় আবারও একটি ৭ ফুট দৈর্ঘের মৃত শুশুক ডলফিন ভেসে আসছে। আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালের দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার পূর্বে কুয়াকাটা সৈকতের ফরেস্ট অফিস ঢালা সংলগ্ন এলাকায় ডলফিন রক্ষা কমিটি্#৩৯;র সদস্য কে এম বাচ্চু মৃত ডলফিনটি দেখতে পায়। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডারকে জানানো হয়।


ডলফিন রক্ষা কমিটির সদস্য জানান, সকালে সমুদ্র সৈকতের বৈরী আবহাওয়ার দেখতে বের হলে দ্বিতীয় ঝাউ বাগানের পরে সৈকতে মৃত ডলফিনটি দেখতে পাই। ধারণা করা যাচ্ছে সকালের জোয়ারের পানিতে ডলফিন শুশুক মাছটি ভাসে আসছে। মাছটির মাথায় ও ঘারে আঘাতের চিহ্ন রয়েছে দেখে মনে হয় ৮/১০ দিন আগে এটির মৃত্যু হয়েছে।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, আজকেও


একটি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে আসছে, আমাদের সদস্যদের মাধ্যমে জানতে পেরে আমাদের টিম ওখানে পর্যবেক্ষণ করেছে। এর আগে গত ২৩ তারিখ একটি ৫ফুট লম্বা মৃত ডলফিন ভেসে আসছিল।


এই নিয়ে চলতি ২০২১ সালে প্রায় ২২টি মৃত ডলফিন কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসলো।

ads
ads
ads

Our Facebook Page

↑